ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফোক স্টুডিও বাংলায় প্রকাশ পেল কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’ আশিয়ান গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে মডেল স্নিগ্ধার অভিযোগ শাকিবের ‘রকস্টার’ এবার ঘরে বসেই, ২৩ জুলাই থেকে চরকিতে স্ট্রিমিং নিজস্ব প্রতিভা ও সৃষ্টিশীলতায় এগিয়ে চলেছেন স্বাধীন সংগীতশিল্পী Xefer সুরা নিসায় আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে যা বলা হয়েছে ‘জন নেতা’— থালাপাথি বিজয়ের বিদায়ী সিনেমা ঘিরে তুঙ্গে উন্মাদনা ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

আশিয়ান গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে মডেল স্নিগ্ধার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩২

বিনোদন ডেস্ক: আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী (ইসরাত জাহান)।

রোববার রাতে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শুক্রবার বিজ্ঞাপনের চুক্তির কথা বলে তাকে আশিয়ান মেডিকেল কলেজ কার্যালয়ে ডাকা হয়। সেখানে তাকে অন্য এক নারী ভেবে শটগান তাক করা হয়, হাত-পা বেঁধে লাঠি দিয়ে মারধর ও চুল ধরে টানাহেঁচড়া করা হয়। ‘জেবা টাকিয়া’ নামের এক নারী ভেবে তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। পরিচয় দেওয়ার পরও তার মুখ চেপে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য পান করানো হয় বলে দাবি করেন তিনি।

স্নিগ্ধা জানান, রাত সাড়ে ১১টার দিকে সুযোগ পেয়ে পালিয়ে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

সোমবার বিকেলে বনানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আবেগাপ্লুত কণ্ঠে তিনি সতর্ক করে বলেন, বিচার না পেলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশিয়ান গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে মডেল স্নিগ্ধার অভিযোগ

আপডেট সময় : ০২:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬