ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফোক স্টুডিও বাংলায় প্রকাশ পেল কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’ আশিয়ান গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে মডেল স্নিগ্ধার অভিযোগ শাকিবের ‘রকস্টার’ এবার ঘরে বসেই, ২৩ জুলাই থেকে চরকিতে স্ট্রিমিং নিজস্ব প্রতিভা ও সৃষ্টিশীলতায় এগিয়ে চলেছেন স্বাধীন সংগীতশিল্পী Xefer সুরা নিসায় আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে যা বলা হয়েছে ‘জন নেতা’— থালাপাথি বিজয়ের বিদায়ী সিনেমা ঘিরে তুঙ্গে উন্মাদনা ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

ফোক স্টুডিও বাংলায় প্রকাশ পেল কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

Farhan Khan
  • আপডেট সময় : ০৩:৫৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০

বিনোদন ডেস্ক | Biborton Times : আদি ফোক সংগীতকে নতুন আবহে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। ১০০ শিল্পীর ৪০০ গান নিয়ে শুরু হয়েছে তাদের বিশেষ আয়োজন ‘এটিএন ফোক স্টুডিও বাংলা’

এই ধারাবাহিকের অংশ হিসেবে প্রকাশ পেয়েছে নতুন গান ‘তোর পিরিতের বিষে’, যেখানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজল আরিফ। গানটির কথা ও সুর করেছেন মান্নান মোহাম্মদ। এটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এটিএন ফোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে কাজল আরিফ বলেন, ‘তোর পিরিতের বিষে’ গানটি আশা করি সবার ভালো লাগবে। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার মান্নান মোহাম্মদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেশের ফোক গানগুলোকে নতুন আঙ্গিকে তুলে ধরতে এটিএন বাংলার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

মান্নান মোহাম্মদ জানান, ‘এটিএন বাংলা সব সময় সুস্থ সংস্কৃতি লালন করে। দেশের শিকড়ের গানগুলোকে আধুনিক বাদ্যযন্ত্রের সঙ্গে মিশিয়ে উপস্থাপন করার লক্ষ্যেই এই আয়োজন। এখানে শুধুমাত্র প্রকৃত শিল্পীরাই সুযোগ পাবেন।’

এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করছেন সংগীতজ্ঞ মান্নান মোহাম্মদ, তার সঙ্গে রয়েছেন পুত্র সানি মোহাম্মদ, যিনি লন্ডন থেকে সংগীত শিক্ষা সম্পন্ন করে দেশে ফিরেছেন।

জনপ্রিয় সংগীতশিল্পী কাজল আরিফ ২০১৩ সালে তার প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ প্রকাশের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে তিনি নিয়মিত মৌলিক গান ও মিউজিক ভিডিও প্রকাশ করে আসছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাস’ এবং ন্যান্সির সঙ্গে দ্বৈত গান ‘বর্ষাবরণ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফোক স্টুডিও বাংলায় প্রকাশ পেল কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

আপডেট সময় : ০৩:৫৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬